1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল নোয়াখালীতে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি   মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানাল লৌহজং উপজেলা প্রেসক্লাব নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি   স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা

৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে


নিজস্ব প্রতিবেদক

স্থানীয়ভাবে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। যার প্রতি লিটার দাম পড়বে ১৫৫ টাকা ৯৭ পয়সা। স্থানীয়ভাবে প্রতি কেজি ১০৪ টাকা ৯০ পয়সা দরে ৬ হাজার টন মসুর ডালও কিনবে সরকার।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠকে বলা হয়, একইসাথে ৮ হাজার টন চিনি, প্রতি কেজি ১৩৪ টাকা ৫০ পয়সা দরে কেনা হবে।

কমিটির সভায় ২১টি প্রস্তাব থাকলেও অনুমোদন পায় ১৮টি। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, রাশিয়া থেকে ৩ লাখ টন গম আমদানি, যার প্রতি টনের দাম পড়বে ২৮৮ মার্কিন ডলার।

সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে, প্রতি মেট্রিক টন ৫৮১ মার্কিন ডলার দরে। সার আমদানি করা হবে রাশিয়া থেকেও, প্রতি মেট্রিক টন ২৮৯ দশমিক সাত পাঁচ মার্কিন ডলার দরে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার।

স্পট মার্কেট থেকে ৪টি উৎসে ৪ কার্গো এলএনজি কিনবে সরকার। পর্যায়ক্রমে প্রতি এমএমবিটিইউ এর দাম ৯ দশমিক সাত পাঁচ, ৯ দশমিক তিন ছয়, ৯ দশমিক চার সাত ও ৯ দশমিক দুই তিন মার্কিন ডলার।

এছাড়া খুলনার রূপসা, মৌলভীবাজারের রাজনগর, রাজবাড়ীর গোয়ালন্দতে ২০ বছর মেয়াদী ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero