1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

সাভারের তেলের লরিতে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৪

  • প্রকাশিত : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

সাভারের হেমায়েতপুরে তেলের লরি উল্টে ভয়াবহ আগুনের ঘটনায় মো. সাকিব (১৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ট্রাক চালকের সহকারী ছিলেন। আগুনের ঘটনায় এ নিয়ে মোট চারজনের মৃত্যু হলো।
মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা তিনি। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানিয়েছিলেন, সাকিবের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিলো।
তার বড় ভাই মো. নাঈম বলেন, অভাবের সংসার। তাই চার মাস আগে তাকে কাজে দেয়া হয়। সে ট্রাকের হেলপারের কাজ করতো। আমি (নাঈম) পাইলিংয়ের কাজ করি। আর বাবা খাগড়াছড়িতে অটোরিকশা চালান।
তিনি আরও বলেন, যতটুকু জেনেছি, তাদের ট্রাকে করে তরমুজ নিয়ে গাজীপুর কাঁচামালের আড়তে যাচ্ছিলো। ভোরে সংবাদ পাই সে আগুনে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। পরে হাসপাতালে এসে দেখি তার গোটা শরীর পুড়ে গেছে।
এর আগে মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে পাঁচ গাড়িতে আগুন ধরে হতাহতের এ ঘটনা ঘটেছে।
আগুনে মহাসড়কের ওপরেই পুড়ে নিহত হন ইকবাল নামে এক ট্রাক শ্রমিক। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন। তার নাম মো. নজরুল (৪৫), বাড়ি ময়মনসিংহে। একই দিন রাত সাড়ে ৯টায় ট্রাক চালক হেলাল হাওলাদার মারা যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে আগুন ধরে যায়। তেল ছড়িয়ে পড়ায় মুহূর্তেই ভয়াবহ রূপ ধারণ করে আগুন।
এ সময় আশপাশে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero