1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

লৌহজং থেকে টঙ্গিবাড়ী পর্যন্ত বিএনপির বিপ্লবের র‌্যালি

  • প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী

মুন্সীগঞ্জের লৌহজং ও টংঙিবাড়ী দুই উপজেলায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস।এই দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায়

লৌহজং উপজেলা মাওয়া চৌরাস্তা প্রধান সড়ক থেকে হাজারোও নেতাকর্মী ও বিভিন্ন রকমের গাড়ি ব্যবহার করে বর্ণাঢ্য রেলি নিয়ে টংঙিবাড়ী উপজেলা বাজারে গিয়ে র‍্যালি শেষ হয় পরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।

সরজমিন গিয়ে দেখা যায়, উপজেলা মাওয়া প্রান্তে থেকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্সিগঞ্জ -২ (লৌহজং -টংঙিবাড়ী) উপজেলায় বিএনপি সংসদ সদস্য হিসেবে মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান সিনহার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত বিভিন্ন রকম স্লোগানে রেলি শুরু করা হয়। এসময় উপজেলা ১০টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে সড়কের পাশে দাড়িয়ে থেকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। এছাড়া টংঙিবাড়ী উপজেলা বালিগাঁও বাজার হাজারো নেতাকর্মীদের বিভিন্ন রকম স্লোগানে মিজানুর রহমান সিনিয়র সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে রেলিটি টংবঙ্গীবাড়ী বাজার পার্শ্ববর্তী কাজী মার্কেটে

পৌঁছলে এখানেও হাজার হাজার নেতাকর্মী ও সাধারন মানুষের ভিড়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে এমপি প্রার্থী মিজানুর রহমান সিনহা সাথে পরে টংঙ্গিবাড়ি নির্মাণাধীন শিশু পার্কে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। তিনি বলেন, “বিপ্লব ও সংহতি শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল ইসলাম, টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, সহ-সভাপতি আকতার হোসেন মোল্লা, লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার প্রমুখ।

এসময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন মহিলা দল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক ও ছাত্র দল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দিবসটি উপলক্ষে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero