1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

রোহিঙ্গা যুবক নিহত টেকনাফে মাইন বিস্ফোরণে!

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

কক্সবাজারের নাফ নদী সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, দুপুরের দিকে টেকনাফ থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তিকে সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হওয়ার তথ্য দিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তিনি রোহিঙ্গা বলে জানা গেছে। তার নাম মোহাম্মদ আয়াছ। বয়স হবে আনুমানিক ২৫ বছর।

মাইন বিস্ফোরণে নিহত রোহিঙ্গার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

মেডিকেল কর্মকর্তা বলেন, নিহত রোহিঙ্গাকে হাসপাতালে আনার পরপরই নিয়ে তাকে নিয়ে আসা অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি সটকে পড়েন। তিনি বলেছিলেন টেকনাফের নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মোহাম্মদ আয়াছ আহত হয়েছিলন।

নিহত ব্যক্তি বাংলাদেশের কোনো রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত নাকি মিয়ানমারে অবস্থানকারী রোহিঙ্গা নাগরিক; এ ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান আশিকুর রহমান।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান মেডিকেল কর্মকর্তা।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero