1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল নোয়াখালীতে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি   মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানাল লৌহজং উপজেলা প্রেসক্লাব নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি   স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা

রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৫২ এসআইকে অব্যাহতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক:
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে নিয়মিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।

সারদায় একসঙ্গে ২৫২ জন এসআইকে অব্যাহতির বিষয়টি কী কোন রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটি শৃঙ্খলা ভঙ্গের কারণে। তবে শৃঙ্খলার মধ্যে কী কী বিষয় সেটি আমার জানা নেই। সারদা একাডেমি বলতে পারবে। তারাই মূলত সিদ্ধান্তটা নিয়েছে। এখানে রাজনৈতিক সম্পৃক্ততার কোনো বিষয় নেই।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখন প্রশ্ন উঠতে পারে এই সংখ্যা আমরা কীভাবে পূরণ করবো? এরও সমাধান আছে। আমরা নতুন বিজ্ঞপ্তি দিয়েছি এসআই নেয়ার। সেখান থেকে নিয়ে ঘাটতি পূরণ করা হবে।

উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে দাবি-দাওয়া নিয়ে আন্দোলন বা কর্মসূচির বিষয়গুলো রাস্তা আটকিয়ে না করে সোহরাওয়ার্দী উদ্যানে করার পরামর্শ এসেছে। পাশাপাশি দাবি-দাওয়াগুলো লিখিত আকারে সরকারের কাছে দেয়া এবং সরকারের একটি সুনির্দিষ্ট কমিটি করে দেয়া, যারা এগুলো রিসিভ করবে এবং ব্যবস্থা নেবে।

এর আগে, সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি ২৫২ জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি দেয়। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদেরকে অব্যাহতি দেয়া হয় বলে জানানো হয়েছে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero