1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল নোয়াখালীতে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি   মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানাল লৌহজং উপজেলা প্রেসক্লাব নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি   স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা

রাজধানীতে ধর্ষণে অভিযুক্তকে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে গণপিটুনি

  • প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মানবতার কণ্ঠ ডেস্ক

রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় পুলিশের গাড়িতে হামলা করে ছিনিয়ে নিয়ে ধর্ষণে অভিযুক্ত এক কিশোরকে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। তবে পুলিশ ও হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া দেয়া হয়নি। ওই অভিযুক্তকে উদ্ধার করে থানায় নেওয়ার সময় পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হলে খিলক্ষেত থানার ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ ছাড়া, আরও ৭ থেকে ৮ জন পুলিশ সদস্যকে স্থানীয়রা আটকে রেখেছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। গণপিটুনির শিকার কিশোরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর অন্য আহতরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারপিট করছিল স্থানীয়রা। খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে খিলক্ষেত বাজারে নিয়ে এলে স্থানীয় কয়েকশো লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশের গাড়ি ভাংচুর করা হয়। এতে ওসি, ইন্সপেক্টর (তদন্ত) আশিকুর রহমানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেখান থেকে অভিযুক্ত ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero