1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল নোয়াখালীতে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি   মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানাল লৌহজং উপজেলা প্রেসক্লাব নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি   স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে সাত দিনের রিমান্ডে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে গত ১৮ জুলাই শিক্ষার্থী সাকিব হাসানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, সাকিব হাসান নামের এক তরুণকে হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় আবুল হাসানকে আজ সকালে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে এই মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ড নামঞ্জুর করে জামিনের আবেদন জানানো হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আবুল হাসানকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

গত ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৪০ জনের বিরুদ্ধে মামলাটি করেন জাতীয় শ্রমিক দলের নেতা আবু বকর (৫৫)।

আদালতে দাখিল করা পুলিশের ফরোয়ার্ডিং প্রতিবেদনে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর টেকনাফ থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

 

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero