মোঃ জনি খান মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি
নাশকতা মামলায় নেত্রকোনা জেলা কৃষকলীগের সদস্য ও মোহনগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজমুল হুদা লিটনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে শনিবার দিবাগত রাতে মোহনগঞ্জ পৌরশহরের কাজিহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘নাশকতা মামলায় গ্রেপ্তার নাজমুল হুদা লিটনকে আদালতে পাঠানো হয়েছে।’
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply