1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল নোয়াখালীতে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি   মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানাল লৌহজং উপজেলা প্রেসক্লাব নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি   স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা

মৃত্যুর আগে গাজা নিয়ে শেষ বার্তায় যা বলেছেন খ্রিস্টান ধর্মগুরু পোপ:

  • প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস (৮৮) মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) ভোরে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মানবিক নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

মৃত্যুর আগে পোপ ফ্রান্সিস ইস্টার সানডেতে তার শেষ বার্তা দেন। সেখানে তিনি গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করে দ্রুত যুদ্ধবিরতি আহ্বান জানান।

রোববার (২০ এপ্রিল) পোপ ফ্রান্সিস গাজা যুদ্ধের দিকে ইঙ্গিত করে বলেন, আমি যুদ্ধরত পক্ষগুলোর কাছে আবেদন করছি- যুদ্ধবিরতি ঘোষণা করুন, জিম্মিদের মুক্তি দিন এবং শান্তির ভবিষ্যতের আকাঙ্ক্ষা পোষণকারী ক্ষুধার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন।

ইস্টার সানডের আগের দিন হাসপাতাল থেকে সদ্য ফিরে আসা অসুস্থ পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশে আশীর্বাদ পাঠ করেন। এই সময়ই তিনি গাজার মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এ ছাড়াও তিনি ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করে বলেন, আমরা যেন ভুলে না যাই, মানবতা রক্ষা করার চেয়ে বড় কোনো ধর্ম নেই।

পোপ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে বলেন এবং ইসরায়েলকেও ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর দমনপীড়ন বন্ধ করার আহ্বান জানান তিনি।

 

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero