1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

মিয়ানমারের আরও ৮৮ সীমান্তরক্ষীর বাংলাদেশে প্রবেশ

  • প্রকাশিত : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

প্রতিনিধি

টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আরও ৮৮ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) সদস্য অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তারা নৌকায় নাফ নদী পেরিয়ে টেকনাফের সাবরাং সীমান্তে টেকনাফ কোস্ট গার্ড সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন। তাদের কোস্টগার্ড হেফাজতে রাখা হয়েছে।

রোববার দুপুরে টেকনাফের শাহপরীর সাবরাং ইউনিয়ন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে।

স্থানীরা জানান, রোববার সকালে নাফ নদী পেরিয়ে টেকনাফের সাবরাং সীমান্তে অস্ত্রসহ বিজিপির ৮৮ সদস্য টেকনাফ কোস্ট গার্ড সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন।

এর আগে শনিবার অন্তত ৩৬ বিজিপি পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। এর মধ্যে সাবরাং আচারবুনিয়া সীমান্ত দিয়ে ১৪ জন, নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে দুইজন প্রবেশ করেন।

এর আগে বাংলাদেশে পালিয়ে আসা বিজিপি ও মিয়ানমার সেনাবাহিনীর ৬১৮ জনকে দুই দফায় সে দেশে ফেরত পাঠানো হয়। এর মধ্যে ২৫ এপ্রিল ২৮৮ বিজিপি-সেনা এবং ১৫ ফেব্রুয়ারি ৩৩০ বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে মিয়ানমারে ফেরত পাঠায় বাংলাদেশ।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero