1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল নোয়াখালীতে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি   মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানাল লৌহজং উপজেলা প্রেসক্লাব নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি   স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা

মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর-আগুন

  • প্রকাশিত : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার (১৬ নভেম্বর) রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দুটি ভবনে এ হামলার ঘটনা ঘটে।

মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির চৌধুরী বলেন, আমরা সন্ধ্যার দিকে সাবেক এমপি মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পাই। এরপরই আমরা দ্রুত সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস নিয়ে সেখানে যাই।

তিনি আরও বলেন, দুটি বাড়ির নিচতলায় ভাঙচুর করে আগুন দেয়া হয়েছিল। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ কারণে আগুন নিচতলাতেই সীমাবদ্ধ ছিল। কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন গণমাধ্যমকে বলেন, মায়া চৌধুরীর বাড়ির দুটি তিনতলা ভবনের নিচতলায় দুবৃত্তরা আগুন দেয়। পরে খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এমন ঘটনাকে বিএনপি এক বিন্দুও সমর্থন করে না উল্লেখ করে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু বলেন, আমরা এই ঘটনাকে ন্যক্কারজনক মনে করি। কোনোভাবেই এটাকে সমর্থন করি না। মায়া চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় আমাদের পরিবারের কোনো সদস্য জড়িত নয়। কারণ, আমাদের নেতা তারেক রহমান। তিনিসহ আমরা সবাই কখনোই এমন সহিংসতার রাজনীতি করি না বা আশ্রয়-প্রশ্রয়ও দিই না।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero