1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

মবজাস্টিস রোধে জনসচেতনতা বাড়াতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘মবজাস্টিস রোধে জনসচেতনতা বাড়াতে হবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মতবিনিময় শেষে এ প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা শিক্ষিত। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধী হলে তাকে আইনের হাতে সোর্পদ করতে হবে। কোনো মানুষ যেন হেনস্তার শিকার না হয়। সেক্ষেত্রে সাংবাদিকরা জনসচেতনাতে বাড়াতে সাহায্য করুন।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘পুলিশ বাহিনী কীভাবে ইমেজ ফিরে পায়, চাঁদাবাজি বন্ধ করা, ঘুষ-অনিয়ম রোধে করণীয় কী সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করার প্রত্যাশা আছে আমাদের।’

তিনি বলেন, ‘সত্যিকার অপরাধীদের বিরুদ্ধেই মামলা হবে। নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেটা দেখা হবে। আবার তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার যেন না হয়, সেটার কথাও বলা হয়েছে।

মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এই সময়ে পুলিশ মামলা দেয়নি। আগে পুলিশ মামলা দিয়ে ১০ জনের নাম দিয়েছে, বাকি অজ্ঞাতনামা লিখেছে। এখন পর্যন্ত পুলিশ মামলা দিচ্ছে না, সাধারণ মানুষ মামলা দিচ্ছে। যদি পুলিশ এমন মামলা দেয়, তাহলে আমার কাছে আসবেন। সাধারণ মানুষদের বলবেন, যারা সত্যিকার অপরাধী তাদের বিরুদ্ধে মামলা দিন। সাধারণ নিরীহদের বিরুদ্ধে নয়।’

 

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero