1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল নোয়াখালীতে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি   মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানাল লৌহজং উপজেলা প্রেসক্লাব নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি   স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা

ভিকি-তৃপ্তির ‘ব্যাড নিউজ’

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে


বিনোদন ডেস্ক

২০১৯ সালে করণ জোহর প্রযোজিত ‘গুড নিউজ’ ছবিতে হাসির মোড়কে সামাজিক বার্তা দেয়ার চেষ্টা করেছিলেন পরিচালক রাজ মেহতা। ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, কারিনা কাপূর, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আডবাণী।

স্থানীয় সময় গতকাল সোমবার এই ছবিকে ‘ফ্র্যাঞ্চাইজি’ হিসেবে ঘোষণা করলেন নির্মাতারা। খুব শিগগিরই আসতে চলেছে ছবির সিক্যুয়েল। তবে এবারে সিনেমাটিতে জুটি বাঁধছেন ভিকি কৌশল ও তৃপ্তি ডিমরি। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

পত্রিকাটি জানায়, ‘গুড নিউজ’ সিনেমার সিক্যুয়াল আসছে ‘ব্যাড নিউজ” নামে।

‘গুড নিউজ’-এ ছিলেন পঞ্জাবি সঙ্গীতশিল্পী তথা অভিনেতা দিলজিৎ। এ বার থাকছেন পঞ্জাবি সঙ্গীতশিল্পী অমরিন্দরপাল ভির্ক ওরফে অ্যামি ভির্ক। ছবিটি পরিচালনা করবেন আনন্দ তিওয়ারি।

‘গুড নিউজ’ ছবিতে একই পদবি বিশিষ্ট এক জোড়া দম্পতির আইভিএফ পদ্ধতিতে সন্তান পরিকল্পনা করতে গিয়ে কী জটিলতা সৃষ্টি হয়, তা নিয়েই হাস্যরস উপস্থাপিত হয়েছিল বড় পর্দায়। তবে এবার সেই সূত্র ধরেই গল্প এগোবে কি না, তার উত্তর নির্মাতারা আপাতত আড়ালেই রেখেছেন।

ভিকি কৌশল বলিউডের প্রথম সারির অভিনেতা। অন্যদিকে ‘অ্যানিম্যাল’ ছবির দৌলতে তৃপ্তি এখন চর্চায় রয়েছেন। পর্দায় তাদের সমীকরণ কতটা জমে ওঠে, তা জানার অপেক্ষায় দর্শকরা। অন্যদিকে, অ্যামি তাদের সঙ্গে মিলে দর্শকদের চমকে দিতেও পারেন বলে মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ। গত বছর ক্রোয়েশিয়ায় তোলা ভিকি-তৃপ্তির কিছু ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়। অনেকেই মনে করছেন, ‘ব্যাড নিউজ’-এর কোনও বিশেষ অংশের শুটিংয়ের ছবি সেগুলি।

এই মুহূর্তে কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিং শুরু করেছেন তৃপ্তি। অন্যদিকে, ‘ছাওয়া’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন ভিকি। নির্মাতারা জানিয়েছেন ‘ব্যাড নিউজ’ আগামী জুলাই মাসে মুক্তি পাবে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero