1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আজ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক দল বিপথগামী সেনাসদস্য বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবার হত্যা করে।

ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু ছাড়াও এই দিনে তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব; তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল; পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককেও হত্যা করে ঘাতকেরা।

বঙ্গবন্ধুর ভাগনে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনির বাসায়ও একই দিনে হামলা চলে। তিনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি হত্যার শিকার হন। বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার মেয়ে বেবি, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং আবদুল নঈম খান নামে এক আত্মীয়কেও হত্যা করে ঘাতকেরা।

বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় ছিলেন বেলজিয়ামের ব্রাসেলসে। তারা প্রাণে বেঁচে যান।

গত প্রায় সাড়ে ১৫ বছরের শাসনকালে আওয়ামী লীগ ১৫ আগস্ট এবং ২১ আগস্টের গ্রেনেড হামলাকে ঘিরে মাসব্যাপী কর্মসূচি পালন করত। ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার কবরে শ্রদ্ধা জানানোসহ নানা আয়োজন করা হতো।

আওয়ামী লীগের পক্ষ থেকে আজ কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে কি না, তা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। তবে গত মঙ্গলবার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার মায়ের পক্ষে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যথাযথ মর্যাদার সঙ্গে ভাবগম্ভীর পরিবেশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানিয়েছেন।

এবার পরিবর্তিত এক পরিস্থিতিতে দিবসটি এল। দেশব্যাপী ছাত্র-জনতার বিপুল আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ এখন নেতৃত্বশূন্য। শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সরকারি ছুটিও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার বাতিল করেছে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero