1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল নোয়াখালীতে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি   মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানাল লৌহজং উপজেলা প্রেসক্লাব নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি   স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা

প্রেমিক থাপ্পড় দেওয়ায় লঞ্চ থেকে ঝাঁপ দিলেন প্রেমিকা

  • প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে


অনলাইন ডেস্ক

উপস্থিত থাকা লোকজন ওই তরুণীকে নদী থেকে তুলে হাসপাতালে নিয়ে যান।

কথা কাটাকাটির জেরে থাপ্পড় দেওয়ার কারণে লঞ্চ থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী। লঞ্চটি ছিল বরিশাল-ঢাকা রুটের এমভি মানামী।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত পৌনে ৯টায় বরিশাল নৌবন্দরে এ ঘটনা ঘটে। নৌপুলিশ ও ঘাটে উপস্থিত থাকা লোকজন ওই তরুণীকে নদী থেকে তুলে হাসপাতালে নিয়ে যান।

এমভি মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান জানান, এক যুবক আর ওই তরুণী লঞ্চের নিচতলার সম্মুখভাগে দাঁড়িয়ে কথা বলছিলেন। তারা দুজনে ঝগড়াও করছিলেন। কথা কাটাকাটির একপর্যায়ে যুবকটি ওই তরুণীকে থাপ্পড় মারেন। এরপরই তরুণী নদীতে ঝাঁপ দেন। তবে এক লোক সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাকে।

তিনি আরও বলেন, নদীতে ঝাঁপ দেওয়া তরুণী আমাদের লঞ্চের যাত্রী ছিল না। ঝাঁপিয়ে পড়া তরুণীকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা আমরা জানি না।

তবে সেখানে উপস্থিত মারুফ নামে একজন বলেন, প্রথমে দুজনের উচ্চবাচ্য শুনি। এর পর চড়-থাপ্পড়ের ঘটনা ঘটলে মেয়েটি নদীতে ঝাঁপ দেন।

বিষয়টি নিশ্চিত করে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, লঞ্চ পল্টুন ত্যাগ করার কিছুক্ষণ আগের ঘটনা। তরুণী নদীতে ঝাঁপ দিলে নৌপুলিশের সদস্য ও ঘাটে উপস্থিত থাকা লোকজন তাৎক্ষণিক নদীতে পড়া তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এই কর্মকর্তা বলেন, ওই তরুণী কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা পরিবারের পক্ষ থেকে বলেনি।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero