1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল নোয়াখালীতে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি   মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানাল লৌহজং উপজেলা প্রেসক্লাব নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি   স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা

প্রতি ১০ মিনিটে গাজায় একজন শিশু নিহত

  • প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় প্রতি ১০ মিনিটে একটি শিশু আহত কিংবা নিহত হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এ কথা জানিয়েছে। খবর আল জাজিরা।

শনিবার (২০ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৩৪ হাজার ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১৪ হাজারের বেশি শিশু রয়েছে।

গাজার সর্বশেষ পরিস্থিতি মূল্যায়ন করে ইসরায়েলের হামলায় শিশুদের হতাহত হওয়ার এ মারাত্মক পরিসংখ্যান সামনে এনেছে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয় দপ্তরও (ওসিএইচএ)।

গত ১ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত পরিসংখ্যান তুলে ধরে ওসিএইচএ আরও জানিয়েছে, এসময়ের মধ্যে উত্তর গাজা ও দক্ষিণ গাজার কিছু অংশে পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম যে সমন্বয়ের দরকার ছিল, তা করেনি ইসরায়েল কিংবা ইসরায়েলি কর্তৃপক্ষ এতে বাধা দিয়েছে। আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই গাজার রাফা এলাকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। শুক্রবার রাতভর সেখানে হামলায় ১০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই শিশু ও নারী।

শনিবার (২০ এপ্রিল) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে দক্ষিণাঞ্চলীয় এই শহরের একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ৬ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

ইসরায়েল আসন্ন স্থল অভিযানের অংশ হিসেবে রাফায় হামলা জোরদার করেছে বলে মনে করছেন ফিলিস্তিনিরা। উত্তর ও মধ্যাঞ্চল থেকে পালিয়ে সেখানে প্রায় ১৫ লাখ মানুষ গাদাগাদি করে অবস্থান করছেন। ঘনবসতিপূর্ণ এলাকাটিতে স্থল অভিযান না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়।

এদিকে, অবরুদ্ধ গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।

শনিবার (২০ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, পশ্চিম তীরের নুর শামস শরণার্থীশিবিরে অভিযান চালিয়ে ১০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করা হয়েছে এবং ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে শনিবার (২০ এপ্রিল) বৈঠক করেছেন ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। এই দুই নেতার বৈঠকের আগে গাজার পরিস্থিতি নিয়ে ইস্তাম্বুলে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শোকরি।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero