1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল নোয়াখালীতে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি   মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানাল লৌহজং উপজেলা প্রেসক্লাব নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি   স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা

নান্দাইলে নির্বাচনী সহিংসতা, ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

  • প্রকাশিত : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) :

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণ করায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুরাদ হোসেন ভূঁইয়া (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৩১ মে) রাত সাড়ে আটটার দিকে নান্দাইল পৌর শহরের চণ্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত মুরাদ ভূঁইয়া নান্দাইল পৌরসভার কাকচর মহল্লার মো. তফাজ্জল হোসেন ভূঁইয়ার ছেলে। মুরাদ নান্দাইলের সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনী লিফলেট বিতরণ করতে যান মুরাদ ভূঁইয়াসহ কয়েকজন।

রাতে চন্ডীপাশা বর্মণ পাড়ায় লিফলেট বিতরণ করে ফেরার পথে চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন এলাকায় প্রতিপক্ষের কিছু তরুণ পথরোধ করে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে মু মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সংকটাপন্ন অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা যা, আগামী ৫ জুন চতুর্থ ধাপে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। একজন বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। বাকী দুইজন উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত করে ঘটনাটি দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্ত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero