1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

নাইজেরিয়ায় প্রাণঘাতী বিস্ফোরণে নিহত ১৮

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: 

নাইজেরিয়ায় বিয়ের আসরসহ ভিন্ন ভিন্ন স্থানে প্রাণঘাতী বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২৯ জুন) দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে এক বিয়ের আসরে বোমা বিস্ফোরণে এসব ঘটনার মধ্যে একটি ঘটেছে এখানে ছয়জন নিহত ও অন্যরা আহত হয়েছেন।

ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসিকে রাজ্যটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সন্দেহভাজন আত্মঘাতী বোমারুরা গোওজা শহরের একটি বিয়ের আসরে, জানাজায় ও হাসপাতালে হামলা চালিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের এসব হামলায় শিশু, পূর্ণবয়স্ক ও গর্ভবতী নারীসহ ১৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

তবে স্থানীয় কিছু গণমাধ্যমে নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে জানানো হয়েছে, নাইজেরিয়ার ভ্যানগার্ড এবং দিস ডে সংবাদপত্রে এসব বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা অন্তত ৩০ জন বলে লেখা হয়েছে। ঘটনার পর নাইজেরিয়ার সামরিক বাহিনী গোওজা শহরে কারফিউ জারি করেছে। কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, নাইজেরিয়ার বোর্নে রাজ্যটি ১৫ বছর ধরে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিদ্রোহের কেন্দ্র ছিল। ওই সময় বিদ্রোহীদের হামলায় ২০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত ও ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। ২০১৪ সালে বোকো হারাম গোওজা শহরটি দখল করে নিয়েছিল। ২০১৫ সালে নাইজেরিয়ান বাহিনীগুলো শহরটি থেকে জঙ্গিদের হটিয়ে দেয়। কিন্তু তারপর থেকে বোকো হারাম জঙ্গিরা শহরটির আশপাশে নিয়মিত হামলা চালাতে থাকে ও লোকজনকে অপহরণ করা শুরু করে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero