1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল নোয়াখালীতে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি   মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানাল লৌহজং উপজেলা প্রেসক্লাব নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি   স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: সাত কলেজের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে নতুন মাইলফলক

  • প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

রাসেল রানা, বাঙলা কলেজ প্রতিনিধি

রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ)।

রোববার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,২০১৭ সালের ফেব্রুয়ারিতে শিক্ষার মানোন্নয়ন এবং সময়োপযোগী শিক্ষা ব্যবস্থার লক্ষ্যে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে, বিভিন্ন প্রশাসনিক জটিলতা, পরীক্ষার দীর্ঘসূত্রিতা ও শিক্ষার্থীদের নানা দুর্ভোগের কারণে ২০২৪ সালের অক্টোবর মাসে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের প্রধান দাবি ছিল সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন করা।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ২০২৪ সালের ডিসেম্বরে একটি বিশেষ কমিটি গঠন করে। কমিটি দীর্ঘ তিন মাস ধরে সম্ভাব্যতা যাচাই, ক্যাম্পাস পরিদর্শন, পৃথকীকরণের রূপরেখা প্রণয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করে।

২০১৭ সালে অধিভুক্ত সাতটি কলেজ হলো:

১. ঢাকা কলেজ
২. ইডেন মহিলা কলেজ
৩. সরকারি বাঙলা কলেজ
৪. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
৫. শহীদ সোহরাওয়ার্দী কলেজ
৬. কবি নজরুল সরকারি কলেজ
৭. সরকারি তিতুমীর কলেজ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র প্রশাসনিক কাঠামো, একাডেমিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা শিগগিরই প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং আশা করছে, এটি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero