1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

ঢাকার বিভিন্ন সড়কে সিএনজি চালকদের অবরোধ, যান চলাচল বন্ধ

  • প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

মিটারে সিএনজিচালিত অটোরিকশা না চালানোর দাবিতে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন যানবাহনটির চালকরা। এতে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন আফিসগামী মানুষ। অনেককে পায়ে হেঁটে অফিসে যেতে দেখা গেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ঢাকার শনির আখড়া, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, রামপুরা, কলেজগেট, আগারগাঁও, মিরপুর, মাজার রোডসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।

সড়ক অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, “শনিরআখড়া ও গোলাপবাগসহ কয়েকটি এলাকায় চালকরা সড়কে অবস্থান নিয়েছেন। ফলে যাত্রাবাড়ী এলাকা হয়ে ঢাকায় কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। ঢাকা থেকে কোনো যানবাহন বের হতেও পারছে না।”

তিনি বলেন, “আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।”

রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, “রামপুরা বেটারলাইফ হাসপাতালের সামনে সকাল ৭টার পর থেকেই তারা জড়ো হয়। ঘণ্টাখানেক আমরা তাদের আটকে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। এখন রাস্তা পুরোপুরি বন্ধ।”

শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম বলেন, “কলেজগেট এলাকায় সোহরাওয়াদী হাসপাতালের সামনের দুই পাশের সড়কই বন্ধ করে দিয়েছে সিএনজি চালকরা

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero