1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠালো বরিশাল

  • প্রকাশিত : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে
ছবি ফেসবুক থেকে

বিপিএলের দশম আসরের শিরোপা নিজেদের করে নিতে মাঠে নামছে লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর তামিম ইকবালের ফরচুন বরিশাল। এ ম্যাচে কুমিল্লা খেলবে পঞ্চম শিরোপার লক্ষ্যে আর ফরচুন বরিশালের চোখ প্রথম শিরোপায়। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুরকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে তামিম ইকবালের বরিশাল।

শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে মেগা ফাইনালে টস ভাগ্যে জয় লাভ করেছেন তামিম ইকবাল। টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক।

বিপিএলে এখন পর্যন্ত চারবার ফাইনালে উঠে কখনোই হারেনি কুমিল্লা। আর তিনবার ফাইনাল খেললেও বরিশাল বিভাগে কখনো যায়নি বিপিএলের ট্রফি। ভাগ্যের চাকা ঘুরে নিজেদের না পারার ইতিহাস পাল্টাতে পারবে কি বরিশাল?

সব ছাপিয়ে একটাই প্রশ্ন, কুমিল্লার পঞ্চম শিরোপা নাকি বরিশালের প্রথম? উত্তরটা মিলবে ম্যাচ শেষেই। 

সর্বশেষ খেলার আপডেট ১৫ওভার ১ বলে কুমিল্লা ৫ উইকেট হারিয়ে করেছে ১০০ রান

ফরচুন বরিশাল 

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স 

লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero