1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল নোয়াখালীতে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি   মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানাল লৌহজং উপজেলা প্রেসক্লাব নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি   স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা

ঝালকাঠিতে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা

  • প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

মানবতার কণ্ঠ ডেস্ক

ঝালকাঠি শহরে ইফতারির সময় বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা হয়েছে। এসময় জনতার ধাওয়ায় ডাকাত দল পালিয়ে যায়। ডাকাতের ছোড়া বোমায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। আজ রোববার শহরের ডাক্তারপট্টি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ডাক্তারপট্টি এলাকার মাহামুদুল হাসান আদিল (৩৭) , প্রণব কুমার নাথ ভানু (৬০), মানিক মালো (৩৫)। এরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের সময় ডাক্তারপট্টি এলাকায় একটি পিকআপ গাড়িতে এসে বোমা ফাটিয়ে ডাকাতির চেষ্টাকালে দোকান মালিকরা ডাক চিৎকার দিলে জনতা ডাকাত দলকে ধাওয়া দেয়। এসময় ডাকাত দল পিকআপ থেকে বোমা নিক্ষেপ করে জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা বোমা ফাটাতে ফাটাতে ফায়ার সার্ভিস মোড় হয়ে বরিশালের দিকে চলে যায়। ডাক্তারপট্টি সড়কটি শহরে স্বর্ণকার পট্টি হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে স্বর্ণের দোকান ডাকাতি করাই ডাকাত দলের উদ্দেশ্য ছিল।

প্রত্যক্ষদর্শী রিপন ভূঁইয়া বলেন, ‘আমরা বাসার সামনে দাঁড়িয়ে আছি এসময় একটি নীল রঙের পিকআপ জনতার ধাওয়া খেয়ে পূর্ব দিকে আসতে ছিল। আমরা পিকআপটি আটকানোর চেষ্টাকালে পিকআপ থেকে বোমা নিক্ষেপ করা হয়। এসময় আমরা সরে এলে পিকআপটি শহরের ফায়ার সার্ভিস মোড় হয়ে বরিশালের দিকে চলে যায়।’

 

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero