1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

চীন সীমান্তে ৫ ভারতীয় সেনা নিহত

  • প্রকাশিত : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: 

ভারতের লাদাখে চীন সীমান্তবর্তী নিওমা-চুশুল এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত ১টার দিকে তাদের বহনকারী টি-৭২ ট্যাঙ্ক নদীতে ডুবে গেলে তারা মারা যান।

এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখের লেহের দৌলত বেগ অলদি এলাকায় রাতে সেনা মহড়ার সময় বোধি নামের একটি নদী পার হওয়ার সময় দুর্ঘটনায় ওই পাঁচ সেনা মারা যান। তারা একটি ট্যাঙ্কের ভেতর ছিলেন।

নদীর পানি বেড়ে যাওয়ায় তাদের ট্যাঙ্ক ডুবে যায়। নিহত সেনারা প্রশিক্ষণে ছিলেন। এ ঘটনার পর উদ্ধার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিরক্ষা কর্মকর্তারা এএনআইকে বলেছেন, ঘটনার সময় ট্যাঙ্কের ভেতরে একজন জেসিও এবং ৪ জন জওয়ানসহ পাঁচজন সৈন্য ছিল। নিহত একজনের সন্ধান মিলেছে, বাকিদের খোঁজে অনুসন্ধান চলছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাঁচ সেনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত বছর লেহ জেলার কিয়ারির কাছে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে একজন জেসিওসহ ৯ জন ভারতীয় সেনা প্রাণ হারায়।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero