1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

চার দেয়ালের মধ্যে ভিআইপিদের বর্তমান অবস্থা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
একসময় যাদের পেছনে মানুষের ভিড় ছিল, যারা ছিলেন পরাক্রমশালী, সেই ভিআইপি নেতারা আজ একা। কারাগারে বন্দি থাকার সময় তাদের চারপাশে নেই ভক্ত-অনুসারীদের ভিড়, এমনকি নিকটাত্মীয়রাও সরে গেছেন দূরে। যারা এই অবস্থার মুখোমুখি, তাদের অনেকেই একসময় রাজনৈতিক দলের বড় নেতা ছিলেন। কেউ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। আবার কেউ ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে এ ধরনের বিশেষ বন্দির সংখ্যা ৬৬ জন। এর মধ্যে ৩৭ জন ডিভিশনপ্রাপ্ত এবং তিনজন হাসপাতালের রোগী। বন্দিদের সাথে এখন পর্যন্ত কেউ দেখা করতে আসেননি, এমনকি কোনো নিকটাত্মীয়ও নয়। ৫ আগস্টের পর থেকে গ্রেফতার হওয়া ভিআইপি বন্দিরা মোবাইল ফোনেও কথা বলার সুযোগ পাননি।

কারাগারে তাদের সময় কাটানোর বিষয়ে জানা গেছে, অনেকে সকালে নামাজ পড়ে দিন শুরু করেন। কেউ কেউ ঘুম থেকে দেরিতে ওঠেন। তারা চা-নাশতা করে হাঁটাহাঁটি, পত্রিকা পড়া, গল্প করা এবং বই পড়া দিয়ে সময় কাটান। দুপুরের পর গোসল করে আবার নামাজ পড়েন এবং বিকালে হাঁটেন। ডিভিশনপ্রাপ্ত বন্দিরা খাট, চেয়ার-টেবিলসহ কিছু অতিরিক্ত সুবিধা পান। তারা টেলিভিশন দেখারও সুযোগ পান। তাদের জন্য দুই বেলা মাছ-মাংসের ব্যবস্থা থাকে, তবে পরিমাণ সব বন্দির জন্য সমান। এছাড়া তারা কাজের লোকের সেবাও পান, যারা তাদের কাপড় ধোয়া এবং আনুষঙ্গিক কাজ করে দেন।

কারাসংশ্লিষ্ট সূত্র জানায়, ভিআইপি বন্দিরা বিশেষ সুবিধা দাবি করলেও তাদের কারাবিধি অনুযায়ী সুযোগ-সুবিধাই দেওয়া হচ্ছে। ১৫ দিন পর নিকটাত্মীয়রা বন্দিদের সঙ্গে দেখা করতে পারেন, তবে বর্তমানে বন্দিদের সাথে নিকটাত্মীয়দের সাক্ষাৎ হয়নি। ম্যানেজার টাইপের কেউ তাদের মামলার খোঁজ নিচ্ছেন। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে, বন্দিদের মোবাইল ফোনে কথা বলার নিয়মিত সুযোগ বন্ধ রয়েছে।

বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা ডিভিশনপ্রাপ্ত বিশেষ বন্দিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero