1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

 

বাংলাদেশের আকাশে মঙ্গলবার (৯ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার (১০ এপ্রিল) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে সারা দেশে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)।

 

পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভা করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

 

সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদ্‌যাপনের তারিখ নির্ধারণ করা হয়।

 

 

বৈঠক শেষে ব্রিফ করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছেন ৬৪ জেলা থেকে ফাউন্ডেশনের উপ-পরিচালকরা। এ অবস্থায় রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে আগামীকাল বুধবার। শাওয়াল মাসের প্রথম দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

 

এর আগে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন।

 

এদিকে সৌদি আরবে সোমবার (৮ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এবার দেশটিতে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলো মঙ্গলবার। ফলে সৌদিতে ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে বুধবার (১০ এপ্রিল)।

 

সংযুক্ত আরব আমিরাত ও কাতারও ঘোষণা দিয়েছে, মঙ্গলবার হবে রমজান মাসের শেষ দিন এবং বুধবার ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে।

 

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero