1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

গাজীপুরে বিগবস কারখানায় আগুন

  • প্রকাশিত : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর এলাকায় বিগবস নামে একটি কারখানায় আগুন লেগেছে।প্রায় চার ঘণ্টা ধরে আগুন জ্বলছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আগুন নেভাতে গেলেও কাজ শুরু করতে পারেননি।

স্থানীয়রা জানায়, সকাল থেকে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করে কারখানার শ্রমিকরা। তারা রাস্তাও অবরোধ করে রাখে। দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা বিগবস নামের কারখানায় আগুন ধরিয়ে দেয়। পরে তারা লাঠিসোঁটা নিয়ে সেখানে অবস্থান নেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিগবস নামে একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের একটি গাড়িতে ভাঙচুর করলে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসেন। এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে, তারা সহযোগিতা করলে ফায়ার সার্ভিসের কর্মীরা আবার গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করবেন।

 

 

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero