1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

গাজা ও লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ১০৭

  • প্রকাশিত : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা ভূখণ্ড ও লেবাননজুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একদিনে কমপক্ষে ১০৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ৬৩ ফিলিস্তিনি। আর লেবাননে প্রাণ হারিয়েছেন আরও ৪৪ জন। বুধবার (১৩ নভেম্বর) পৃথক খবরে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তাসংস্থা আনাদোলু।

আল জাজিরা বলছে, মঙ্গলবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে। এছাড়া গাজার পশ্চিম দেইর আল-বালাহের আল নূর মসজিদের কাছে জনাকীর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরও ছয়জন নিহত হয়েছেন।

গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৬৬৫ জনে পৌঁছেছে। এছাড়া এক বছরেরও বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ৩ হাজার ৭৬ ফিলিস্তিনি।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও ৪৪ জন নিহত এবং ৮৮ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৪ হাজারেরও বেশি মানুষ।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।

এরপর গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনাসদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero