1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

গরুর মাংস বিক্রি বন্ধ করে ব্যবসায়ীদের ধর্মঘট

  • প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে


নওগাঁও প্রতিনিধি:

নওগাঁয় বেঁধে দেয়া মূল্যে অপারগতা প্রকাশ করে গরুর মাংস বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। তবে দুএকজন বিক্রেতাকে ফ্রিজের বাসি মাংস শর্ত সাপেক্ষে বিক্রি করতে দেখা গেছে।

মাংস ব্যবসায়ীরা বলছেন, সরকার নির্ধারিত যৌক্তিক মূল্য ৬৬৫ টাকা কেজি দরে লোকসান দিয়ে মাংস বিক্রি করা তাদের পক্ষে সম্ভব না।

মাংস ব্যবসায়ীরা সোমবার (১৮ মার্চ) জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে কিছুটা বেশি মূল্যে বিক্রি করার অনুমতি প্রার্থনা করেন। জেলা প্রশাসক মো. গোলাম মওলা তাদের বলেন যে, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সহজ করতে সরকার ‘যৌক্তিক’ এ মূল্য নির্ধারণ করে দিয়েছে। এ ব্যাপারে আমার কিছু বলার বা করার নাই।

নওগাঁ শহরের পারনওগাঁ এলাকার টুম্পা রানী বলেন, ‘বাসায় মেহমান এসেছেন, গরুর মাংস আনতে হবে। এদিকে দাম আকাশচুম্বী, প্রতি কেজি ৭৫০ টাকা। তারপরেও বাজারে এসে দেখি গরুর মাংসের দোকান বন্ধ। এখন বাসায় ফিরে গিয়ে কী বলব, মেহমানরাই-বা কী মনে করবে।’

এদিকে দুএকজন ব্যবসায়ীকে ফ্রিজের বাসি মাংস প্রতি কেজি’তে কমপক্ষে ২শ’ গ্রাম তেল, নির্দিষ্ট পরিমাণ হাড় দেয়ার শর্তে ৬৬৫ টাকা দরে মাংস বিক্রি করতে দেখা গেছে।

দুপুর থেকে গরু জবাই এবং মাংস বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। সেখানে অবস্থানরত মাংস বিক্রেতারা বলেন, বেশি মূল্যে গরু কেনা, কর্মচারী খরচ ইত্যাদি কারণে সাড়ে ৭শ’ টাকা কেজির নিচে মাংস বিক্রি করা কোনোক্রমেই সম্ভব না। তাই বাধ্য হয়ে জবাই এবং বিক্রি বন্ধ করে দিতে হয়েছে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero