1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল নোয়াখালীতে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি   মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানাল লৌহজং উপজেলা প্রেসক্লাব নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি   স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা

কোপার নকআউট পর্বে থাকছে না অতিরিক্ত সময়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:
গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে কোপা আমেরিকার এবারের আসর। গ্রুপ পর্বে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দলগুলোর মধ্যে। কোয়ার্টারেও সেটা বজায় থাকছে বলা যায়। তবে নকআউট পর্বের কোয়ার্টার ও সেমি-ফাইনালের ক্ষেত্রে যোগ হয়েছে নতুন নিয়ম।

বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় আর্জেন্টিনা ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। এরপর একে একে মাঠে নামবে আরও ছয় দল ভেনেজুয়েলা, কানাডা, কলম্বিয়া, পানামা, উরুগুয়ে ও ব্রাজিল।

এই ম্যাচগুলো নির্ধারিত সময়ে সমতা থাকলে অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে না দুই দল। সেমিফাইনালের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে ৫ মিনিট যোগ করা সময় থাকছে। একমাত্র ফাইনালের ক্ষেত্রে অতিরিক্ত সময় রেখেছে কনমেবল।

কোপা আমেরিকা ২০২৪-এর রেগুলেশনসে বলা হয়েছে, ফাইনালে ৯০ মিনিট শেষে যদি স্কোর সমান থাকে, তাহলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে। অতিরিক্ত সময় হবে ৩০ মিনিট এবং দুই অর্ধে ১৫ মিনিট করে খেলা হবে। এরপরও সমতা থাকলে পেনাল্টি শুটআউটে বিজয়ী নির্ধারণ করা হবে।

কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারিণী ম্যাচে অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ সরাসরি চলে যাবে টাইব্রেকারে। ৯০ মিনিট শেষে সমতা থাকলেই পেনাল্টি শুটআউটে নির্ধারণ করা হবে দুই দলের ভাগ্য।

কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ ছাড়াও পরের ম্যাচগুলোতে মুখোমুখি হবে ভেনেজুয়েলা-কানাডা ও কলম্বিয়া-পানামা। কোয়ার্টার ফাইনালে সবচেয়ে জমজমাট ম্যাচটি উপহার দিতে সবশেষে মাঠে নামবে ব্রাজিল-উরুগুয়ে।

 

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero