1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল নোয়াখালীতে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি   মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানাল লৌহজং উপজেলা প্রেসক্লাব নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি   স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা

এবার ঈদে সংবাদপত্রে ৬ দিনের ছুটি

  • প্রকাশিত : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা এবার ৬ দিনের ছুটি পেতে যাচ্ছেন! আগামী ১৩ এপ্রিল বিশেষ ছুটি মিললে এই সুবিধা পাবেন তারা। তবে এ নিয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবে আলোচনা চলছে। শিগগিরই এ ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসবে।
নোয়াবের কোষাধ্যক্ষ ও মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী গণমাধ্যমকে বলেন, এবার ঈদের ছুটির মাঝে একদিনের ব্যবধানে যেহেতু পহেলা বৈশাখ পড়েছে তাই মাঝের একদিন বিশেষ ছুটি দেওয়া যায় কি না তা নিয়ে নোয়াবে আলোচনা হচ্ছে।
এদিকে, এবার ঈদে সরকারি ছুটি ১০-১২ এপ্রিল তিনদিন। সাধারণত সংবাদপত্র কর্মচারীরা সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ছুটি ভোগ করেন। তবে এবার সরকারি ছুটি আরো বাড়তে পারে। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে আজ সরকারি ছুটি একদিন বাড়ানোর সুপারিশও করা হয়েছে। সেটি হলে ৯ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হবে, শেষ হবে ১২ এপ্রিল (৪ দিন)। এরপর ১৩ এপ্রিল অফিস খোলা, পরদিন ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি। এখন নোয়াব যদি ১৩ এপ্রিল ছুটি ঘোষণা করে তাহলে ৯-১৪ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিন ছুটি পাবেন সংবাদকর্মীরা।
এর আগে রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৯ এপ্রিল সরকারি ছুটির বিষয়ে সুপারিশ করা হয়।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero