1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল নোয়াখালীতে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি   মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানাল লৌহজং উপজেলা প্রেসক্লাব নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি   স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা

এখন হয়তো দেশে ফিরতে পারব না: সাকিব

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

খেলাধূলা ডেস্ক:
খুব নাটকীয় কিছু না ঘটলে দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। নিরাপত্তা ইস্যু থাকায় তার ইচ্ছাটা আর পূরণ হচ্ছে না। দুবাই থেকেই তিনি হয়তো যুক্তরাষ্ট্রে ফেরত যাবেন।

দেশের অনলাইন গণমাধ্যম ‘বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম’কে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাকিব নিজেই এই কথা জানিয়েছেন।

সাকিব আল হাসান বলেছেন, ‘দেশে ফেরার কথা ছিল… কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যই…।’ সাকিবের কাছে জানতে চাওয়া হয়, চূড়ান্ত সিদ্ধান্ত কখন আসতে পারে? জবাবে তিনি বলেন, ‘এখন সিদ্ধান্ত চূড়ান্তই বলতে পারেন।’

সাকিবের ইচ্ছাপূরণে বেশ আন্তরিকতা দেখিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু গত কয়েক দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে কিছু মানুষ মানববন্ধন, মিছিলসহ নানা কর্মসূচি করেছে। পোস্টার সাঁটানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। তার বিরুদ্ধে একটি পক্ষের আজ বিসিবিতে স্মারকলিপি দেওয়ার কথা। এসব ঘটনাপ্রবাহের মাঝে পরবর্তী সিদ্ধান্ত জানানোর আগপর্যন্ত সাকিবকে দুবাইয়ে অবস্থান করতে বলা হয়।

সাকিব গতকালই দুবাই পৌঁছেছেন। দুবাইয়ে তার ট্রানজিট এবার একটু লম্বা। সেখান থেকে তার ঢাকায় আসার ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল পাঁচটায়। রাত ১১টার পর তার ঢাকায় পৌঁছার কথা ছিল। এই মুহূর্তে সাকিবের বিষয়ে বিসিবিতে একটা সভার কথাও শোনা গেছে।

তবে সাকিব নিজেই যা বলেছেন, তাতে তার দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট। দেশে ফিরে শুক্রবার অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero