1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

একদিন বাড়ল পূজার ছুটি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে। চলতি মাসে শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় পূজার ছুটি থাকবে চার দিন। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহফুজ বলেন, ‘পূজার ছুটি একদিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। আজকেই প্রজ্ঞাপন দেয়া হবে।’

তিনি বলেন, দুর্গাপূজার ছুটি এবছর একদিন বাড়ানো হলো। দেশকে যারা অস্থিতিশীল করতে চেষ্টা করছেন তাদের জন্য বার্তা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকলের সাথে আছে।

এ সময় মাহফুজ অভিযোগ করেন, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দুরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘তবে এ বিষয়ে সরকার সর্তক আছে। সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৌদ্ধ সম্প্রদায় কঠিন চিবর দান অনুষ্ঠানও যেনো নির্বিঘ্নে করতে পারে সেটির ব্যবস্থা করা হচ্ছে।’

মাহফুজ বলেন, ‘দেশের মধ্যে দেশি বিদেশি চক্রান্ত চলছে সেটি প্রতিরোধ করতে কাজ করছে সরকার। দুষ্কৃতকারীদের ধরতে সরকার সচেষ্ট আছে। কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেয়া হবে না।’

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর, রোববার পূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়ায় দুর্গাপূজায় মোট চারদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero