1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

আমিনুর রসুল পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিচালনা পরিষদের এনজিও প্রতিনিধি নির্বাচিত

  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিচালনা পরিষদের এনজিও প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সন্দ্বীপের কৃতি সন্তান মোঃ আমিনুর রসুল। সম্প্রতি প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তার এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মোঃ আমিনুর রসুল, যিনি বাবুল নামেও পরিচিত, দীর্ঘদিন ধরে সমুদ্র ও নৌ গবেষণা নিয়ে কাজ করছেন। তিনি দ্বীপ উন্নয়ন সংস্থার বোর্ড মেম্বার হিসেবে উপকূলীয় উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন। তার এই অভিজ্ঞতা ও গবেষণার ফলে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
সরকারের প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, পানি উন্নয়ন বোর্ড আইন ২০০০ (২০০০ সনের ২৬ নং আইন) অনুযায়ী পরিচালনা পরিষদের পুনর্গঠিত কমিটিতে তিনি এনজিও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই পরিষদে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি পানি সম্পদ বিশেষজ্ঞ ও অন্যান্য খাতের বিশিষ্ট ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
এ বিষয়ে মোঃ আমিনুর রসুল বলেন,”এটি শুধু আমার জন্য নয়, বরং সন্দ্বীপসহ ভোলার উপকূলীয় অঞ্চলের উন্নয়নের জন্য একটি বড় সুযোগ। আমি চেষ্টা করব এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।”

তার এই অর্জনে সন্দ্বীপ ও ভোলার উপকূলীয় অঞ্চলের মানুষ ও সংশ্লিষ্ট গবেষণা মহলে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও গবেষণা এই খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero