1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

আবেগঘন চিরকুট লিখে মুক্তিযোদ্ধার আত্মহনন

  • প্রকাশিত : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

মানবতার কণ্ঠ ডেস্ক

চট্টগ্রামে সন্তানদের কাছে আবেগঘন ‘চিরকুট লিখে’ ক্যান্সার আক্রান্ত এক মুক্তিযোদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যার আগে নগরীর ডবলমুরিং থানার নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি

নিহত আবু সাইদ সরদারের দুই ছেলে ইমন ও সায়মন এবং পায়েল নামে এক মেয়ে সন্তান রয়েছে। তিনি ওই বাসায় তার ছেলে ইমনের পরিবারের সঙ্গে থাকতেন

ডবলমুরিং থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বায়েজিদ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ সন্ধ্যা ছয়টার দিকে তিনতলা ভবনটির ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। ওই কক্ষ থেকে বেশ কয়েকটি সুইসাইড নোট পাওয়া গেছে।

মূলত নোটগুলো লেখা হয়েছিল নিহতের দুই ছেলে, এক মেয়ে ও নাতির কাছে। সুইসাইড নোটগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

এসআই বায়েজিদ মিয়া বলেন, মূলত ক্যান্সার রোগের কারণে উনি খুব কষ্টে ছিলেন। গত ১৩ ডিসেম্বর তিনি আরেকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু সুযোগ না পাওয়ার কারণে তা হয়নি।

জানা যায়, নিহতের কক্ষ থেকে ৬টি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে তার পরিবারের সদস্যদের নিকট আবেগঘন কিছু লেখা তিনি লিখেছেন। এ ছাড়া তার মৃত্যুর কারণ ও মৃত্যুর পর কিছু করণীয়ের ব্যাপারে তিনি সন্তানদের কিছু দায়িত্ব দেন।

সুইসাইড নোটগুলোতে তিনি লেখেন, নিজের ক্যান্সার রোগের এত চিকিৎসার পরও কষ্ট আর সহ্য করতে না পেরে অগত্য আত্মহত্যার পথ বেছে নিলাম। এসময় তিনি তার সন্তানসহ সবার কাছে ক্ষমা চান।

মেয়ে পায়েলকে লেখা সুইসাইড নোটে তিনি লিখেন, ক্যান্সার মনে হয় ফের ফিরে এসেছে। মুখে ঘা ও মাঝে মাঝে ব্যাথা করে। আসলে এ রোগের কোনও চিকিৎসা আছে বলে মনে হয় না। ইদানিং ক্যান্সারে কষ্ট পাচ্ছি।

সুইসাইড নোটে আবু সাইদ সরদারকে তাকে নগরীর চৌমহুনী কবরস্থানে নিজের মায়ের পাশে দাফনের জন্য বলে যান।

পুলিশ ধারণা করছে, মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার অনেকটা ভেবে-চিন্তে সময় নিয়ে এ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। নিহতের পারিবারিক সূত্র জানায়, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাইদ সরদার তার ছোট ছেলের পরিবারের সঙ্গে ওই বাসাতে থাকতেন।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero