1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ     নোয়াখালীতে গনপিঠুনিতে বলি হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।  চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। খালেদা জিয়ার আসনে যাকে দিল প্রার্থী সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অবমাননা বেঁচে থাকতে হতে দেব না

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে জনগণের কোনো প্রকার দুর্ভোগ সরকার কোনোভাবেই মেনে নেবে না। আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার অবমাননা আমরা বেঁচে থাকতে হতে দেব না। এসময় তিনি সময়মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ধৈর্য ধরা মানে দুর্বলতা না। আজ আমরা জোর করে চড়াও হলে আপনারা কী প্রশ্ন করতেন? সময় মতো সব কিছু দেখবেন। যথাযথ অ্যাকশন নেওয়া হবে।

২০১৮ সালের কিছু গুজব তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ ধরনের গুজব ছড়িয়ে গণঅভ্যুত্থান ঘটানোর বৃথা চেষ্টা চলছে। কাদের বলেন, আমরা গতকালের ঘটনার তীব্র নিন্দা জানাই।

ম্যাথিউ মিলারের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ সম্পর্কে তিনি যা বলেছেন, তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা অন্য দেশ সম্পর্কে, অন্য দেশের গণতন্ত্র সম্পর্কে মন্তব্য করার আগে আয়নায় নিজেদের চেহারাটা দেখে নিতে পারে না।

আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আন্দোলনকারীদের আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। যারা এই আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তনের আভাস পাচ্ছেন, তাদের এই দিবাস্বপ্ন কর্পুরের মতো অচিরেই উড়ে যাবে।

এই আন্দোলনে ‘জনগণের সম্পৃক্ততা নেই’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero