1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল নোয়াখালীতে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি   মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানাল লৌহজং উপজেলা প্রেসক্লাব নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি   স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা

আজ ঢাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখা যাবে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’-এর ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হবে। ঢাবির প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই ফল প্রকাশ করবেন।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট দিয়ে এবারে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হয়। রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে এ অনুষ্ঠিত হয়েছিল।

এরপর ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা, ১ মার্চ বিজ্ঞান এবং ৯ মার্চ অনুষ্ঠিত হয় চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা বাদে বাকিগুলো ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির ৪টি ইউনিটের ৫ হাজার ৯৬৫ আসনের জন্য মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭৯ হাজার ২টি। সে অনুযায়ী, আসন প্রতি আবেদন লড়েছেন প্রায় ৪৭ জন ভর্তিচ্ছু।

এরমধ্যে বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি এবং আসনের জন্য মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ২২ হাজার ৮০টি। কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ১২ হাজার ২২৫টি। ব্যবসায় শিক্ষা ইউনিট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। এই ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০ জন। আর চারুকলা ইউনিটের ১৩০টি আসনের বিপরীতে মোট আবেদন সংখ্যা ৭ হাজার ৩৭টি ছিল।

ফলাফল যেভাবে দেখা যাবে- পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য DU ALS <roll no>, ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য DU SCI <roll no>, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য DU BUS <roll no> এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য DU FRT <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero